15/09/2026 : 3:26 PM
আমার বাংলাকলকাতা

ধর্ষণের অভিযোগের কারণে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির পদত্যাগ

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নাম করে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত  দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন এক শিক্ষিকা।

আর সেই প্রসঙ্গেই আজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগ পত্র পাঠালেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যেহেতু আমি দলে রয়েছি, তাই এখন পদত্যাগ করছি। যাতে পার্টির বদনাম না হয়।”

অভিযোগকারিনী বিজেপির শিক্ষক সংগঠনের নেত্রী। অভিযোগ অস্বীকার করে অভিযোগকারিনীর বিরুদ্ধে পালটা মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানায় সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি টিচার্স সেলের এক নেত্রী।

ইতিমধ্যে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দিলীপ ঘোষ।  দক্ষিণ কলকাতা জেলার সভাপতি হয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় এহেন কান্ডে দলের মধ্যে গুঞ্জন শুরু  হয়ে গেছে।

Related posts

পৌরসভার গোডাউনের পাশে আবর্জনা ও জল

ezeropoint +91 7797331771

ছটপুজো উপলক্ষে বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

ezeropoint +91 7797331771

পাট ছাড়ানোর কাজে এসে ভিন জেলার এক শ্রমিকের জলে ডুবে মৃত্যু মন্তেশ্বরে

ezeropoint +91 7797331771

মতামত দিন