15/09/2026 : 2:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া ব্লকেরও বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন

সুমন চক্রবর্ত্তীঃ হুগলী জেলার অন্যান্য ব্লকের ন্যায় পান্ডুয়া ব্লকেরও বিজেপির পক্ষ থেকে গত ২ জুলাই বিকালে পান্ডুয়া থানাতে একটি ডেপুটেশন দেওয়া হলো।রাজ্য কমিটির নির্দেশে গত দুদিন আগে রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি বলে জানা যায়। মূলত ৯ দফা দাবি নিয়ে এই ডেপুটেশনটি দেওয়া হয়। পাশাপাশি পান্ডুয়া ব্লকেও বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা করছে তৃনমূল। তাই কর্মীদের যেন মিথ্যা মামলা যাতে পুলিশ না করে সেই কথাও উল্লেখ করে দেওয়া হয় আজকের এই ডেপুটেশনে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,অশোক দত্ত,অভিজিত ঘোষ,কানু দেবনাথ,পার্থ শর্মা,তুষার মজুমদার,শ্যামল বিশ্বাস সহ অন্যান্য নেতা কর্মীরা।

Related posts

দেবীপুরে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা, খোয়া গেল বাম হাত!

ezeropoint +91 7797331771

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

ezeropoint +91 7797331771

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

ezeropoint +91 7797331771

মতামত দিন