22/07/2026 : 4:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদের আরোগ্যকামনায় বিজেপির যজ্ঞ-পূজা

সুমন চক্রবর্ত্তীঃ গত শুক্রবার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনাতে আক্রান্ত হন । বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই এবার হুগলি লোকসভার পোলবা থানার অন্তর্গত বেনাবারুইয়ে সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামননায় ও তিনি যাতে দ্রুততার সাথে সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় বিজেপি কর্মীদের পাশে থাকতে পারেন তার জন্যই যজ্ঞ করলো এলাকার বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে সাধারন মানুষ সহ সকলে।
অন্যদিকে চুঁচুড়ার ব্যান্ডেল মোরে কালিমন্দিরে বিজেপির ব্যান্ডেল যুব মোর্চার পক্ষ থেকে মোর্চার সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে হুগলি লোকসভা সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামনায় পুজা দেওয়া হয়।
এছাড়াও চন্দননগর গোন্দলপাড়ায় সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামননায় এলাকার বিজেপি নেতা অশোক চৌধুরীর নেতৃত্বে যজ্ঞ করলো এলাকার বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারন মানুষ। এদিন বিকেল ৪টা নাগাদ এলাকারই এক শিব মন্দিরে যজ্ঞের আয়জন করে বিজেপি নেতাকর্মীরা।

Related posts

দুয়ারে সরকার পরিদর্শনে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি

E Zero Point

ভাতারে রথযাত্রা উৎসবে নিয়ম-রক্ষার পুজো

E Zero Point

মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন

E Zero Point

মতামত দিন