29/08/2026 : 8:28 PM
আমার বাংলা

পাট ছাড়ানোর কাজে এসে ভিন জেলার এক শ্রমিকের জলে ডুবে মৃত্যু মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, ২৩ জুলাই ২০২৫:


দিন চারেক আগে ছয়জনের একটি দল মুর্শিদাবাদের জুগিন্ডা এলাকা থেকে মন্তেশ্বর এর হুড়কাডাঙ্গা এলাকায় পাট ক্ষেতের কাজে আসে।

জানা যায় বুধবার সকালে খাল পেরিয়ে পাটের জমিতে যাওয়ার সময় খালের জলে তলিয়ে যায় একজন শ্রমিক। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার অচেতন দেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম কালু মণ্ডল বয়স আনুমানিক৫২ বছর। মুর্শিদাবাদের জুগিন্ডা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।

Related posts

বিলুপ্ত হয়ে যায়নি ঢেঁকির মাহাত্ম

E Zero Point

বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে বর্ধমান রত্ন প্রদান

E Zero Point

করোনা আতঙ্কের মাঝেও মানবিক স্বার্থে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন