জিরো পয়েন্ট নিউজ, পার্থসখা অধিকারী, ২৩ জুলাই, ২০২৫:
শ্রীশ্রী ১০৮ স্বামী ডঃ প্রজ্ঞাদাসজী কাঠিয়া বাবাজী মহারাজের ৬৭তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষ্যে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সকালে সুদৃশ্য শোভাযাত্রা সহ নগর পরিক্রমা, শ্রীশ্রী ঠাকুরজীর পূজা ও শৃঙ্গার আরতি এবং বাবাজী মহারাজের বিশেষ পূজা, বালভোগ বিতরণ,”উপনিষদ পাঠ”, মহা ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরজীর সন্ধ্যারতি ও স্তবস্তুতি এবং বাবাজী মহারাজজীর স্মরণ মনন ও প্রবচন আলোচনা এবং খিচুড়ি ভোগ প্রদানের মধ্য দিয়ে প্রথমদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দ্বিতীয় দিনে সকালে শ্রীশ্রী ঠাকুরজির পূজা ও শৃঙ্গার আরতি অনুষ্ঠিত হয় এরপর অনুষ্ঠিত হয় শ্রী শ্রী গীতাযজ্ঞ, দুপুরে মহা ভোগ নিবেদনের পর প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ মহা প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুরজীর সন্ধ্যারতি ও স্তবস্তুতি। এরপর বাবাজি মহারাজের স্মরণ মনন ও প্রবচন। রাত্রিতে পুনরায় মহাভোগ প্রদানের পর মহাপ্রসাদ বিতরণ করা হয়।

দুদিনের এই কর্মসূচিতে নিম্বার্ক সম্প্রদায়ের বিভিন্ন আশ্রমের কাঠিয়া বাবাজিগণ ও অন্যান্য আশ্রমের সাধু – গুরু মহারাজ নুদীপুরের এই অনুষ্ঠানে উপস্থিত হন।

