29/08/2026 : 6:54 PM
অন্যান্য

১০৪টি স্কুলের শিক্ষক শিক্ষিকার ডেপুটেশন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৩ জুলাই ২০২৫ঃ


বুধবার অ -রাজনৈতিক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের ডেপুটেশন দেওয়া হল । মোট ১০৪টি স্কুলের শিক্ষক শিক্ষিকা এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছিলেন। মূলত যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা সিঙ্গেল স্কুল টিচার তাদের (বুথ লেভ অফিসার) অর্থাৎ বি এল ও র কাজে নিযুক্ত করা যাবে না। তাদের অভিযোগ এই কাজ করতে গিয়ে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। স্কুল তাদের কাছে গৌণ হয়ে যাচ্ছে। সেই কারণেই এদিনে তারা এই ডেপুটেশন জমা দিলেন।

সাতগেছিয়া এবং সাতগেছিয়া পশ্চিম চক্রের সকল শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে এই ডেপুটেশন দিলেন মেমারি ২ নম্বর ব্লকের বিডিওর কাছে ।

Related posts

জেলার জেলায় আমফানের তান্ডব, আগামী ৩ ঘণ্টায় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় বইবে পূর্ব বর্ধমানেও

E Zero Point

পবিত্র রমজান মাসে নামাজ এবং ইফতারের আয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে করুনঃ কেন্দ্রীয় মন্ত্রী, মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

রমজান সার্থক করতে ১০টি কর্মপরিকল্পনা

E Zero Point

মতামত দিন