27/08/2026 : 3:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২৬ জুলাই ২০২৫ :


ঘুমন্ত অবস্থায় ডোমনাচিতি সাপের কামড়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম রনি তুড়ি (১৫) মেমারি থানার রাজপুরে তার বাড়ি। সে রসুলপুর উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র ছিল। জানাগেছে শনিবার ভোর রাত নাগাদ তার হাতে সাপে কামড়ালে সাপটিকে ধরে ছুড়ে ফেলে কিশোর। সঙ্গে সঙ্গে তার বাবা ও মাকে সাপে কাটার কথা বলে এবং তার বাবা ঘরের মধ্যে থাকা ডোমনা চিতি সাপটিকে সঙ্গে নিয়ে মেমারি হাসপাতালে চলে যায়।

সেখানকার চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা করে বর্ধমান হাসপাতালে রেফার করে। সেই মতো পরিবারের লোকজন সাপটিকে সঙ্গে নিয়ে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে।

Related posts

ইটাচুনা-খন্যান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীসভা

E Zero Point

পূর্বস্থলীতে নদীতে পরে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

E Zero Point

মেমারির গর্ব দিগন্তিকা বোসের জাতীয় পুরস্কার প্রাপ্তি

E Zero Point

মতামত দিন