26/02/2026 : 5:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির গর্ব দিগন্তিকা বোসের জাতীয় পুরস্কার প্রাপ্তি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৬ অক্টোবর ২০২০:


দিগন্তিকা বোস মেমারি ভি এম ইন্সটিটিউশন ইউনিট-২ এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়ে চলেছে । দিগন্তিকার ইনোভেশনের সংখ্যা ইতিমধ্যে এগারোয় পৌঁছে গেল।
এই এগারো তম আবিষ্কারের সিকৃতি হিসেবে আবার জাতীয় পুরস্কার প্রাপ্তি। বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, ভারতের সরকার, সৃষ্টি ও জ্ঞান- এর মতো আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান।

১৫ ই অক্টোবর ভারতের প্রক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম স্যার এর নামাঙ্কিত জাতীয় পুরস্কার- ডাঃ এ.পি.জে. আবদুল কালাম ইউনাইটেড মাইন্ড চিলড্রেন ক্রিয়েটিভিটি এ্যণ্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ঘোষণা করলেন ওয়েবসাইট এর মাধ্যমে। পর্যালোচনা কমিটির সদস্যগন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রনালয়ের ন্যাশানাল ইনোভেশন ফাউন্ডেশন এর অধিকর্তা ডঃ বিপিন কুমার ,
প্রফেসর অনিল কুমার গুপ্তা, (সিএসআইআর ভটনাগর ফেলো), পি ভি এম এম রাও, অধ্যাপক এবং প্রধান, ডিজাইন বিভাগ, আইআইটি-দিল্লি, ডাঃ বিশ্বজনানী সতীগেরী (প্রধান, সিএসআইআরটিটিডিএল), বিজয়া শেরি চাঁদ (অধ্যাপক ও চেয়ারপারসন, রবি জে মঠাই সেন্টারের পর এডুকেশ্যানাল ইনভেশন ),আম্বরিশ ডংগ্রে অধ্যাপক, আরজেএমসিআইআই, আইআইএম, প্রেমিলা
ডি ক্রুজ (অধ্যাপক, আইআইএম), নবদীপ মাথুর (অধ্যাপক, আইআইএমএ), ডঃ নীতিন মৌর্য (বিজ্ঞানী, এনআইএফ) এবং ডাঃ অনামিকা দে (সিইও, জিআইএএন এবং ভিজিটিং অনুষদ, আইআইএমএ)। বিশিষ্ট বিজ্ঞানী দের দ্বারা এই বছর, ২২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে মোট নয়টি প্রজেক্ট জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

দিগন্তিকা এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। তার আবিষ্কার “Ear pressure reduction tool due to the use of mask” কিভাবে কাজ করে এটি- স্বাস্থ্যকর্মী, পুলিশকে দিনের দীর্ঘ সময় ধরে মাস্ক পরতে হয়, ফলস্বরূপ কানের উপর ক্রমাগত চাপ পরে। মাস্ক পরে থাকার ফলে কানে ব্যাথা অনুভব করে । এই সমস্যার সমাধানে একটি ফেলে দেওয়া প্লাস্টিকের সাহায্যে (বা কোনও নমনীয় বোর্ড) দিয়ে আমি একটি নকশা তৈরি করি যা আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন মাথার পিছনে আটকে থাকবে। ফলস্বরূপ, কানের উপর কোনও চাপ থাকবে না। ফলস্বরূপ, মাস্ক দীর্ঘ সময় ব্যবহার করলেও কানের কোনও ব্যথা বা সমস্যা হবে না।

Related posts

কৃষি বিলের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের পালসিটে জাতীয় সড়ক অবরোধ বামেদের

E Zero Point

রাজ্যে ব্যাঙ্ক-বাজারের সময় বদল, করোনা নিয়ে বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী

E Zero Point

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

মতামত দিন