27/08/2026 : 7:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

অনুব্রত মণ্ডলের নির্দেশে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৪ সেপ্টেম্বর, ২০২০:


অনুব্রত মণ্ডল এর নির্দেশে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজ মাথরুন বাস স্ট্যান্ড থেকে খুদরুন বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে নেতৃত্ব দেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী।

এই প্রতিবাদ মিছিলে দাবি ছিল কৃষি বিল প্রত্যাহার করতে হবে, রাজ্যের বিভিন্ন খাতে পাওনা কেন্দ্র সরকারকে অবিলম্বে দিতে হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকার বঞ্চনা করছে।এই বঞ্চনা করা যাবেনা এরই প্রতিবাদে আজ এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক আজকের এই মিছিলে পা মেলান। এই মিছিলে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী,তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মেহুবুব চৌধুরী, মুন্সি রেজাউল হক, শান্ত সরকার, বশির উদ্দিন আহমেদ, ধ্রুব ভট্টাচার্য সহ আরো অন্যান্য। মিছিলের শেষে খুদরুন বাসস্ট্যান্ডে একটি পথসভা হয়।

Related posts

ভারতে ছাত্র যুব ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে

E Zero Point

জেনে নিন- কোন কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স চালু হলো

E Zero Point

বর্ধমান মহিলা কলেজে আয়োজিত হলো ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা

E Zero Point

মতামত দিন