08/09/2026 : 2:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ছটপুজো উপলক্ষে বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ নভেম্বর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর এক ইটভাটায় বিহার থেকে আগত পরিযায়ী শ্রমিকদের এবং তাদের ছেলেমেয়েদের ছটপুজো উপলক্ষে বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

প্রতি বছরই ছটপুজো উপলক্ষে এই এলাকায় সমস্ত শ্রমিক এবং তাঁদের ছেলেমেয়েদের হাতে বস্ত্র তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ।  সেইমতো এদিন বৃহস্পতিবার সকালে মন্ত্রী স্বপন দেবনাথ পরিযায়ী শ্রমিকদের মেয়েদের মধ্যে শাড়ি, ছেলেদের মধ্যে ধুতি জামা এবং তাদের শিশুদের মধ্যে জামা প্যান্ট তুলে দেন।

এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান শ্রমিকদের বাচ্চাদের পড়াশোনার জন্য একটি ওই এলাকায় স্কুল খোলা হয়েছে, করোনা আবহের জন্য সেটি বন্ধ ছিল এত দিন। আগামী সোমবার থেকে সামাজিক দূরত্ব মেনে স্কুল খোলার ব্যবস্থা করা হচ্ছে। ছট পুজোর আগে জামাকাপড় পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা।

Related posts

নবদ্বীপ স্টেশনে আজ বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা র ডেপুটেশন

ezeropoint +91 7797331771

মেমারিতে রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর

ezeropoint +91 7797331771

মতামত দিন