26/08/2026 : 10:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে ঐতিহ্যশালী কার্তিক পুজো

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ নভেম্বর, ২০২০:


 পূর্বস্থলীর কার্তিক লড়াইয়ে ঐতিহ্যশালী বড় পুজোগুলির মধ্যে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের ভারতমাতার পুজো অন্যতম। কিন্তু করোনা আবহে এ বছর সেই পুজো একেবারেই জৌলুসহীন।

তপনবাবু এদিন জানান আনুমানিক পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর পুজোর আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে হেভিওয়েট মন্ত্রীরা আসতেন এই পুজোর উদ্বোধনে। কিন্তু করোনা আবহে এবছর সমস্তটাই উল্টো ছবি। শুধুমাত্র ছোট করে সামান্য কয়েক হাজার টাকা বাজেট রেখে পুজোটুকু করা হয়েছে।

প্রাক্তন বিধায়ক তপনবাবুর কথায় এলাকায় করোনা যাতে না ছড়ায় তার জন্যই এই ব্যবস্থা। পাশাপাশি পুজোর বাজেট দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হবে বলে জানান তিনি।

Related posts

মেমারিতে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে টিম আঁচল

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

E Zero Point

মতামত দিন