30/08/2026 : 11:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

পার্থেনিয়াম দূরীকরণের অভিনব উদ্যোগ মঙ্গলকোট ১ নং চক্রের শিক্ষকদের

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট: চিন্তাভাবনাটি মাথায় প্রথম আসে ৫০ ঊর্ধ্ব এক শিক্ষকের মাথায় আর সেই বিষয়টি তিনি জানান তাঁর সহকর্মী বন্ধুদের। আর সাড়া মেলে ভেতর থেকে । বিষয়টি হলো তাদের অফিস মঙ্গলকোট এবং চক্র থেকে পাশাপাশি এলাকায় পার্থেনিয়াম গাছ গুলিকে নিকেশ করা। এই লকডাউন পরিস্থিতিতে বিদ্যালয় গুলি বন্ধ। কিন্তু এই সময়টা তারা সমাজের জন্য কিছু ভালো কাজ করতে পারেন ।এ কথা মাথায় রেখেই সকলে আজ মিলিত হন তাদের অফিস চত্বরে । কোদাল ,গাইতি ,আগাছা নিষ্কাশন স্প্রে মেশিন প্রভৃতি নিয়ে সদলবলে ঝাঁপিয়ে পড়েন সকাল থেকেই । অফিস সংলগ্ন চারপাশ একেবারেই পরিষ্কার করে ফেলেন তারা ।

নিজেরাই উদ্যোগ নিয়ে সমস্ত খরচা বহন করেন। সকলের জন্যই তারা টিফিন এর ব্যবস্থা করেন । সকলেই মাস্ক পরিহিত হয়ে হাতে ফ্লেক্স নিয়ে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলেন এলাকায়। দলমত নির্বিশেষে এমন উদ্যোগ মঙ্গলকোট ১ নং চক্রেই সম্ভব বলে তারা জানান। ভবিষ্যতে ও তারা এমন উদ্যোগ গ্রহণ করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন । তারা আরো বলেন করো না পরিস্থিতিতে সমাজকে শিক্ষিত করার দায় শিক্ষকদেরই এ কথা মাথায় রেখেই তাদের এই কার্যক্রম। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করার দায় তাদেরই কাঁধে বলে জানান তারা।

Related posts

এসটিকেকে সড়ক ভয়াবহ হয়ে ওঠার পর নির্মাণ শুরু

E Zero Point

জৌগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

E Zero Point

মশাগ্রামে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস

E Zero Point

মতামত দিন