12/07/2026 : 5:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

নবোদয় সংঘের সম্পাদক স্বর্গীয় উত্তম দে-এর স্মরণসভা বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ সম্প্রতি বর্ধমান শহরের তৃণমূলের একনিষ্ঠ কর্মী ও নবোদয় সংঘের সম্পাদক উত্তম দে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার স্মরণ সভা অনুষ্ঠিত হল বাজেপ্রতাপপুর হনুমান রাইস মিল এলাকায়। উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন  বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক খোকন দাস, বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি ইফতিকার আহমেদ এবং তার পরিবারের আত্মীয়স্বজন।  উক্ত স্মরণসভাতেই যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ জনকে দুঃস্থকে বস্ত্র দেওয়া হয়। নবোদয় সংঘ থেকে জানানো হয় যে, কিছুদিন পর আবার ক্লাব থেকে আরও ২০০ জনকে বস্ত্র দেওয়া হবে বলে। তৃণমূল নেতা খোকন দাস আজকের স্মরণসভায় স্বর্গীয় উত্তম দে র স্মরণে ক্লাবের সামনে একটি বৃক্ষ রোপন করেন।

Related posts

বাঙালি পাতের অত্যাবশ্যকীয় আলু বহুমূল্য

E Zero Point

১০০ দিনের কাজের মজুরি ৯৬ টাকা, পূর্বস্থলীতে বিক্ষোভ

E Zero Point

তৃণমূল-ছাত্রপরিষদের ভার্চুয়াল সভার প্রস্তুতি কাটোয়ায়

E Zero Point

মতামত দিন