14/07/2026 : 10:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিধায়িকা নার্গিস বেগমের নেতৃ্ত্বে মেমারিতে প্রতিবাদ মিছিল ও প্রতীকি অবস্থান

স্টাফ রিপোর্টারঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের ৬ই জুলাই থেকে ১৩ ই জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির নির্দেশ দেন। সেই নির্দেশ কে অক্ষরের অক্ষরের পালন করতে তৃণমূল কর্মীরা, নেতা-নেত্রী, বিধায়ক-বিধায়িকারা গত ৬ জুলাই সোমাবার কেন্দ্রীয় সরকারের পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির প্রতিবাদে মেমারি ৫ নং ওয়ার্ড থেকে এক চকদিঘী মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস।

উক্ত মিছিলের নেতৃত্ব দিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম। ৫নং ওয়ার্ডে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মুকেশ শর্মা আয়োজিত প্রতিবাদ মিছিলে হাঁটেন বিধায়িকা নার্গিস বেগম পথচলতি সাধারণ মানুষের মধ্যে মাস্ক প্রদান করেন ও সচেতন থাকতে বলেন।

Related posts

ঐতিহ্যের আটচালায় স্বাস্থ্যশিবির মেমারিতে

E Zero Point

ফের উল্টে গেল বালির ডাম্পার পালশিটে, অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশু

E Zero Point

নিয়ন্ত্রণহীন গতির পরিণতিঃ ছবিতে দেখুন

E Zero Point

মতামত দিন