30/08/2026 : 3:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌর প্রশাসক স্বপন বিষয়ীর বিক্ষোভ সভা

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় সরকার দিনের পর দিন একের পর এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে জনগণের বিরুদ্ধে। রোজই বেড়ে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গত ৬জুলাই পথে নেমেছে গোটা রাজ্য জুড়ে।


মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর নেতৃত্বে ২২৩ ও ২২৫ নং বুথের পেট্রোল ও ডিজেলের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক আশীষ ঘোষদস্তিদার, ২২৫ নং বুথের তৃণমূল কংগ্রেস সভাপতি অরুন মন্ডল ও অন্যান্য তৃণমূলকর্মীরা।

এছাড়াও মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী ৩ নং ওয়ার্ডের ২০৮ ও ২০৯ বুথে সুলতানপুরের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা-কর্মী  সেখ মইদুল ইসলাম, সেখ তাহের আলি, ভ্রমর রায়, মুজিবর সেখ ও অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ।

Related posts

বিধানসভা ভোটের আগেই কালনা শান্তিপুর ব্রিজের জমিজট মেটাতে বৈঠক

E Zero Point

পুকুর থেকে কন্যা ভ্রুন উদ্ধার মেমারির রসুলপুরে

E Zero Point

রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় জেলার সোনা, ব্রোঞ্জ ও সিলভার প্রাপ্তি

E Zero Point

মতামত দিন