26/08/2026 : 3:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুকুর থেকে কন্যা ভ্রুন উদ্ধার মেমারির রসুলপুরে

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি, মেমারি, ১১ অক্টোবর ২০২৫ঃ


যে রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী, যে দেশে একজন রাষ্ট্রপতি নারী আজ যেখানে নারীরা সমাজে পাল্লা দিয়ে স্বনির্ভরশীল। সেই দেশে আজও কন্যা সন্তান হলে অন্য চোখে দেখা হয়। সেখানে কন্যা ভ্রুণ হত্যার মত ঘটনা দেশ রাজ্যে হয়ে চলেছে এখনও। এমনই এক দুঃখজনক ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে।

মেমারি থানার পুলিশসূত্রে জানা যায় শনিবার দুপুর আনুমানিক ২-৩০ নাগাদ মেমারি থানার অন্তর্গত পালসিট পুলিশ ফাঁড়িতে ফোন আসে পশ্চিম রসুলপুরের শাঁখারি পুকুরে একটি মানুষের ভ্রুণ ভেসে থাকতে দেখা যায়। তড়িঘড়ি পালসিট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও ভ্রুণটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে। জানা যায় ভ্রুণটি একটি কন্যা শিশুর। কন্যা শিশুর ভ্রুণটির বয়স আনুমানিক ৬ মাস। মেমারি থানার পুলিশ মৃত কন্যা শিশুর ভ্রুণটি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায়। আগামীকাল ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হবো। কে বা কারা এই অকল্পনীয় নিন্দনীয় ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

Related posts

ভোট মিটতেই ব্যারাকপুরে হিংসা

E Zero Point

সব ধর্মীয় উৎসব ও স্বাধীনতা দিবসে ছাড়, রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন জানুন

E Zero Point

বহরমপুর পঞ্চানন তলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রেলগেটের কাজ চলার জন্য সমস্ত রকম যান চলাচলে স্থগিত আজ্ঞা

E Zero Point

মতামত দিন