26/08/2026 : 2:19 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

SIR আতঙ্কে পরিযায়ী শ্রমিকের মৃত্যু!!! রাজনৈতিক তরজা তুঙ্গে জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ১ নভেম্বর ২০২৫ঃ


পশ্চিমবঙ্গে এস আই আর লাগু হওয়ার পর থেকে দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে। এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক। এবার এস আই আর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যু হল। পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ুর তানজিবুর জেলার ওরাতান্দু পাটুকুটা এলাকায় ধান রোয়ার কাজে গেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ের বাসিন্দা বিমল সাঁতরা । তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করছিলেন ।

বেশ কিছুদিন ধরেই সেখানে কাজ বন্ধ থাকায় বাড়ি আসবেন বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন তারপরেই বাংলায় লাগু হয় এস আই আর। তারপরই শুরু হয় চিন্তা, সব কাগজপত্র ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক অবস্থা ও খারাপ হয়ে যায়। শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি, স্থানীয় মানুষজন তাকে তামিলনাড়ুর তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, যোগাযোগ করেন স্থানীয় প্রশাসন এবং জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝির সঙ্গে।

এরপর অতি দ্রুতার সঙ্গে যোগাযোগ করা হয়, জেলা প্রশাসনের সঙ্গে তাদের তৎপরতায় শনিবার সন্ধ্যায় বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এল ওই পরিযায়ী শ্রমিকের দেহ। হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়লো। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এস আই আর আতঙ্কেই মৃত্যু হয়েছে দাবী করলেন তার পুত্র বাপি সাঁতরা ও শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও নেতারা। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয় সাধারণ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে, কোন আতঙ্ক নয় তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে, ভয় পাবেন না বিজেপির জামালপুর মন্ডলের সভাপতি দাবী করেন তৃণমূল এবার শ্মশানে গিয়ে বসে থাকবে কারুর মৃত্যু হলেই বলবে এস আই আর আতঙ্কে মৃত্যু।

Related posts

পশুপতি অ্যাথলেটিক ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী উৎসব

E Zero Point

নাদনঘাট থানার ওসির পক্ষী প্রেম

E Zero Point

বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির মেমারি থানায়

E Zero Point

মতামত দিন