21/08/2026 : 1:33 PM
ট্রেন্ডিং নিউজ

শক্তিগড়ে বার্জার পেইন্টসের এক্সক্লুসিভ শোরুম ‘কালার N স্টাইল’-এর সূচনা

জিরো পয়েন্ট নিউজ শক্তিগড়, আনোয়ার আলি আনসারী, ২১ অগাস্ট ২০২৬:


বাড়ি রং করার পর দেখতে কেমন হবে—তা নিয়ে অনিশ্চয়তার দিন শেষ। পছন্দের রং দেওয়ালে ফুটে ওঠার পর যদি মনমতো না হয়, সেই আক্ষেপ দূর করতে বিশেষ প্রযুক্তির ছোঁয়া নিয়ে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পথচলা শুরু করল বার্জার পেইন্টসের নিজস্ব এক্সক্লুসিভ শোরুম ‘কালার N স্টাইল’। শক্তিগড় স্টেশন সংলগ্ন জিটি রোডের ঠিক ধারেই গড়ে উঠেছে আধুনিক এই শোরুমটি।

​এখন থেকে শক্তিগড় ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আর অন্য কোনও সাধারণ বিক্রেতার ওপর নির্ভর করতে হবে না। বার্জার পেইন্টসের সমস্ত আসল ও উন্নতমানের প্রোডাক্ট সরাসরি মিলবে এই এক ছাদের তলায়।

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বাড়ি রং করার আগেই ডিজিটাল স্ক্রিনে দেখে নেওয়া যাবে রং করার পর বাড়িটি ঠিক কেমন দেখাবে। ফলে নিজের পছন্দ অনুযায়ী সঠিক রং বেছে নেওয়া যাবে এক নিমেষেই।

রঙ বেছে নিতে বা টেকনিক্যাল কোনও বিভ্রান্তি দূর করতে শোরুমে সবসময় সহায়তার জন্য থাকছেন একজন প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার।

​ প্রিমিয়াম কোয়ালিটির রং থেকে শুরু করে বাড়ি পেইন্টিংয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় আনুষঙ্গিক সামগ্রী—সবকিছুই পাওয়া যাবে একই ছাদের নীচে।

জানা যায় থার্ড-পার্টি বিক্রেতা না থাকায় ক্রেতারা পাবেন বার্জার পেইন্টসের খাঁটি প্রোডাক্ট ও সঠিক মূল্য পাওয়ার নিশ্চয়তা।

​বাড়িকে নিজের মতো করে নতুন সাজে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করতে পারেন—

​ ‘কালার N স্টাইল’ (বার্জার পেইন্টস শোরুম), জিটি রোড, শক্তিগড় স্টেশন সংলগ্ন, পূর্ব বর্ধমান। যোগাযোগ: ৯৭৪৯৭৮২৫৪১

Related posts

ম্যাডাম শুনে রাখুন “আমরা গর্বিত, আমরা সংবাদকর্মীরা দুপয়সার সাংবাদিক”

E Zero Point

জাতীয় গেমসের মাস্কট MOGA – জেনে নিন তাৎপর্য

E Zero Point

কৃষিতে উন্নতির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি কর্মশালা মেমারিতে

ezeropoint

মতামত দিন