26/02/2026 : 6:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

“অঞ্জলী মায়ের পায়ে” – সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে মেমারিতে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু ও নূর আহামেদ, মেমারি, ৫ অক্টোবর ২০২৫ :


সবে মাত্র দুর্গাপূজা শেষ হয়েছে, মা ফিরে গেছেন কৈলাশে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করে আপামর বাঙালি। তাই দুর্গা মা, ভারতমাতা ও সর্বপরি নিজেদের জন্মদাতা মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মানসিকতা নিয়ে রবিবার সকালে মেমারি সম্মিলনী ক্লাবের উদ্যোগে জি টি রোড – সুলতানপুর মোড়ে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির।

রক্তদান শিবিরের শুরুতেই স্থানীয় তিন প্রয়াত সমাজসেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রক্তদান শিবির চলাকালীন উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লাহ, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, মেমারি সম্প্রীতি ঐক্য’র সভাপতি সেখ আশরাফুল ইসলাম, জাতীয় কংগ্রেসের যুব নেতা অনীক সাহা, জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা।

মেমারি সম্মিলনী ক্লাবের প্রাণপুরুষ মহম্মদ আবু হাসান জানান ৩৫ জন মহিলা সহ মোট ৭৭ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বর্ধমানের ক্যামরি হাসপাতাল ব্লাড ব্যাংক। কর্তৃপক্ষ আরও জানান, পুজোর সময় জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও মেমারি সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে প্রায় সারা বছরই বিবিধ সমাজসেবা মূলক কাজ কর্ম করা হয় এবং প্রয়োজনে দুঃস্থ অসহায় মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো হয়।

Related posts

তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চাটাই বৈঠক

E Zero Point

পুলিশ দিবস উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

টানা প্রবল বৃষ্টিতে মেমারি-মন্তেশ্বরের ধান চাষীদের মাথায় হাত

E Zero Point

মতামত দিন