14/09/2026 : 11:21 AM
খেলা

বিজুরে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত ৩ দর্শক

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৫ অক্টোবর ২০২৫ :


রবিবার আনুমানিক বৈকাল ৪ টে নাগাদ মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলুই খেলার মাঠে ফুটবল খেলা চলাকালীন বজ্রপাত হয়। সেই বজ্রপাতে ৩ জন দর্শক আহত হয়। আহত ব্যক্তিরা হলেন হরিসাধন মালিক বয়স আনুমানিক ৬০ বছর, সনাতন মান্ডি বয়স আনুমানিক ৫৫ বছর, বিন্দু সরেন বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়। তিনজনেই ধুনুইয়ের বাসিন্দা। খেলা পরিচালন কমিটির পক্ষ থেকে এবং দর্শকরা বজ্রপাতে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিরা ভালো আছেন বলে সূত্রের জানা যায় এবং চিকিৎসা চলছে।এই ঘটনার খবর পাওয়া মাত্রই মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হন পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

এই ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অমর সাহা, এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ এছাড়াও অন্যান্য নেতৃত্বরা এসে উপস্থিত হয়। আহত ব্যক্তি হরিসাধন মালিক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেও জানা যায়।

Related posts

করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ৫৬ হাজার ব্যক্তি

ezeropoint +91 7797331771

আয়োজকদের ইচ্ছা দর্শক সমাগমেই শুরু হোক ইতালিয়ান ফুটবল লিগ

এক নজরে আইপিএল 2021

ezeropoint +91 7797331771

মতামত দিন