14/04/2026 : 10:28 PM
আমার দেশ

নাটকীয়ভাবে এনকাউন্টারে মৃত্যু কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের, অনেক তথ্যই অজানা থেকে গেল

বিশেষ সংবাদঃ এনকাউন্টারে মৃত্যু কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। আজ ভোরে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ নিয়ে আসার সময় বিকাশ পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় বলে সূত্রের খবর। কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। গতকালই তাকে উজ্বয়িনীর একটি মন্দির থেকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিকাশকে তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশ পুলিশের হাতে। আজ ভোরে দ্রুতগতির পুলিশ ভ্যানটি উল্টে গেলে বিকাশ পুলিশের রিভলবার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে।সূত্রের খবর, কানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়ীনীতে মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয়েছিল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। মধ্যপ্রদেশ পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশে পুলিশের এসটিএফের হাতে। বিকাশকে উজ্জয়ীনী থেকে নিয়ে আসা হচ্ছিল উত্তরপ্রদেশের শিবলিতে। শুক্রবার সকালে কানপুরের কাছে এসে উল্টে যায় বিকাশ দুবেকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা কনভয়ের একটি গাড়ি। পুলিশের অনুমান, এর পিছনে হাত ছিল বিকাশেরই। এরপরই পুলিশের গাড়ি থেকে পালাতে যায় গ্যাংস্টার। সূত্রের খবর, তখনই এনকাউন্টারে মারা গিয়েছে সে।

এনকাউন্টারে মৃত্যু কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। **বিভিন্ন সংবাদের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট www.ezeropoint.net

Zero Point- জিরো পয়েন্ট यांनी वर पोस्ट केले गुरुवार, ९ जुलै, २०२०

সম্প্রতি গভীর রাতে কানপুরের বিকরু গ্রামে বিকাশ দুবের সাতমহলা প্রাসাদে হানা দেয় বিশাল পুলিশবাহিনী। তবে তল্লাশি অভিযানে খোঁজ আগেই পেয়েছিল বিকাশ। সঙ্গীসাথীদের নিয়ে তৈরিই ছিল সে। পুলিশ বাড়ির কাছাকাছি আসতেই ছাদ থেকে শুরু হয় এলোপাথাড়ি গুলি আর পাথরবৃষ্টি। নিহত হন আটজন পুলিশকর্মী। আহত হন আরও সাতজন।

এই ঘটনার পর বিগত ৬ দিন ধরে পলাতন ছিল বিকাশ। হন্যে হয়ে তাকে খুঁজেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের ২৫টি টিম। অবশেষে গতকাল ১০ জুলাই সকালে উজ্জয়ীনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। গতকাল রাতেই তার স্ত্রী এবং ছেলেকে গ্রেফতার করা হয়েছে লখনউ থেকে।

২ জুলাইয়ের ঘটনার পর গ্যাংস্টার বিকাশ দুবের মা সরলাদেবী বলেছিলেন, “আমার ছেলের উচিত আত্মসমর্পণ করা। নয়তো পুলিশ ওকে খুঁজে বের করে মেরে দিক। এত বছর ধরে অনেক পাপ করেছে। এ বার ওর শাস্তি পাওয়া দরকার।” সূত্রের খবর ফেরার থাকার সময় ৬ দিন ধরে মোট ৫টি রাজ্য ঘুরে তারপর মধ্যপ্রদেশ পৌঁছেছিল বিকাশ। পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিরাপত্তা ব্যবস্থার নাকের ডগা দিয়েই এক রাজ্য থেকে অন্যত্র দাপিয়ে বেরিয়েছে সে। তবে শোনা গিয়েছে, আত্মসমর্পণের জন্য নাকি বার তিবেক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল বিকাশ দুবে। তবে গ্যাংস্টারের প্রস্তাবে রাজি হয়নি পুলিশ।

 

Related posts

পঞ্চদশ অর্থ কমিশনের অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের বৈঠক আগামীকাল

E Zero Point

সীমান্তরক্ষী বাহিনী ০১ বাংলাদেশী ও ০২ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে

E Zero Point

কৃষি কাজে আধুনিক প্রযুক্তিঃ স্বস্তি মেশিনারীর পথ চলা শুরু মেমারিতে

E Zero Point

মতামত দিন