28/08/2026 : 4:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

চন্দননগরের কন্টেনমেন্ট জোনগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক স্বপন কুন্ডু

সুমন চক্রবর্ত্তীঃ গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল থেকে বিশেষ কিছু জায়গায় পুনরায় লক ডাউন শুরু হয়েছে। তেমনি চন্দননগরে যে যে ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে সেই দিকটা খতিয়ে দেখার জন্য চন্দননগরের প্রশাসনের আধিকারিক পৌর প্রশাসক স্বপন কুন্ডু মহাশয় ও এসডিও এবং এসিপি ওয়ান মিস্টার ঢালী, চন্দননগরের আইসি সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা প্রত্যেকটা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন।
তারা সরজমিনে সব খতিয়ে দেখে কোথায় কোথায় কি ব্যারিকেড করতে হবে, যাতে করে স্থানীয় মানুষজন সুরক্ষিত থাকে এবং বের হতে না পারে সেই দিকটাও তারা খতিয়ে দেখেন। এছাড়াও এখানে ছিলেন বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক গন।

Related posts

আমফান ঝড়ের ক্ষতিপূরণ আউশগ্রামে

E Zero Point

চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নতুন সভাপতি

E Zero Point

উত্তরবঙ্গে জোর কদমে চলছে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি

E Zero Point

মতামত দিন