27/08/2026 : 3:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

করোনায় আবার এক মৃত্যু, বর্ধমান পৌর শহরে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২১ জুলাই:


গতকাল পূর্ব বর্ধমানের ৫৪ জন করোনা পজিটিভ হওয়ার পর আজ বর্ধমান পৌর শহরের এক ব‍্যক্তির করোনায় মৃত্যু হলো।

বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালীবাজার আমতলা এলাকার বাসিন্দা ৫৭ বছর বয়সী এক  ঠিকাদার মৃত্যু হয়। গত তিনদিন আগে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এই ঘটনায় বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই মানুষের মনে করোনার ভয় ঢুকে গেছে। জেলায়  করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এবার করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করলো জেলায়।  এই নিয়ে তিনজনের মৃত্যু হল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামীকাল বুধবার থেকে টানা ৭ দিন বর্ধমান শহরের ৩৫ টি ওয়ার্ডকেই সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করা হয়েছে।

 

Related posts

পরিযায়ী শ্রমিকের অধিকার রক্ষায় কংগ্রেসের ডেপুটেশন গলসিতে

E Zero Point

ডাম্পারের পিছনে বাসের ধাক্কা মঙ্গলকোটে, আহত বেশ কয়েকজন

E Zero Point

জেনে নিন পূর্ব বর্ধমান জিলা পরিষদের মেমারির তিনটি আসনের বিস্তারিত ফলাফল

E Zero Point

মতামত দিন