26/08/2026 : 9:45 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিযায়ী শ্রমিকের অধিকার রক্ষায় কংগ্রেসের ডেপুটেশন গলসিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গলসি, ১৬ সেপ্টেম্বর, ২০২০:


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ও মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিলো কংগ্রেস কর্মীরা। পরিযায়ী শ্রমিকদের গরীব কল্যান যোজনায় নাম নথিভুক্ত করতে হবে এই দাবীতে গতকাল গলসি ২ নং ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গলসী ২ নং বিডিওকে স্মারকলিপি জমা দেওয়া হয়।


গলসি ২ নং ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি অসীম দত্ত জানান যে, ভারতের ১১৬ টা জেলা প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে। আদালতের রায়ে পশ্চিমবঙ্গে শুধু মাত্র পুরুলিয়া জেলার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবে। আমরা চায় রাজ্যের প্রতিটি জেলার পরিযায়ী শ্রমিকেরা এই সুবিধা পেয়ে তারা স্বচ্ছল জীবন নির্বাহের সুযোগ।

উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রণব দত্ত, মনোরঞ্জন দাস, আকিক জাভেদ মন্ডল, মোহনকুমার দাস, ভুবেন্দু কোনার প্রমুখ।

Related posts

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, পূর্ব বর্ধমানে ৭৭০, মেমারিতে ৬০

E Zero Point

কাটোয়ার অভীক দাসের স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

পণের দাবিতে অত্যাচার, সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল গৃহবধূ

E Zero Point

মতামত দিন