01/06/2026 : 9:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

সমবায় সমিতির পক্ষ থেকে স্বয়ম্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান

সত্য নারায়ণ সিকদার, মন্তেশ্বর, ২২ জুলাই:


মন্তেশ্বর ব্লকের পাটিকেল ডাঙ্গা সমবায় সমিতি পক্ষ থেকে স্বয়ম্ভর গোষ্ঠী মহিলাদের লোন প্রদান করা হলো |
সমবায় সমিতি এলাকায় কুড়িটি মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী আছে | তার মধ্যে ১৫ টি গোষ্ঠীকে মোট প্রায় ১১লক্ষ টাকা লোন প্রদান করা হয় | বাকি পাঁচটি স্বয়ম্ভর গোষ্ঠীর সময়সীমা পূর্ণ না হওয়ার জন্য তাদেরকে লোনের আওতায় আনা হয়নি | সময়সীমা অতিক্রম হলে ওই পাঁচটি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সমবায় পক্ষ থেকে লোন দেয়া হবে | এমনটি জানালেন সমবায় সমিতি সম্পাদক | সমবায়ের মাধ্যমে খুব কম সুদে এই লোন প্রদান করা হলো | স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা লোন নিয়ে তারা পশুপালন করবে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয় করে এই লোন পরিশোধ করবে এমনটাই জানাল স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা | লোনের টাকা পেয়ে উৎসাহিত স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা।

Related posts

‘বর্ণপরিচয় মুক্ত পাঠশালা’-র শুভ উদ্বোধন

E Zero Point

ক্যাম্বেল হাঁসের প্রজেক্ট পূর্ব বর্ধমানে

E Zero Point

হিন্দু মৃত যুবকের সৎকার কাজে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা

E Zero Point

মতামত দিন