13/07/2026 : 2:28 PM
আমার দেশ

আহমেদাবাদের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, এখনও পর্যন্ত মৃত ৮

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, গুজরাত, ৬ অগাষ্ট, ২০২০:


আজ ভোর রাতে আমেদাবাদের নভরংপুরা শ্রে কোভিড হাসপাতালে আগুন  লাগে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫জন পুরুষ ৩জন মহিলা বলে খবর। হাসপাতালে চিকিত্সাধীন বাকি ৩৫ জনকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও একজন প্যারামেডিক কর্মী আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ওই হাসপাতালটিকে কোভিড হাসপাতাল হিসাবে করেছিল প্রশাসন।

প্রাপ্ত তথ্য অনুসারে, আইসিইউ অবস্থিত বেসরকারী কোভিড হাসপাতালের চতুর্থ তলায় গভীর রাত তিনটার দিকে দমকল বিভাগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ১৫ মিনিট পরে, একটি ফায়ার দল ঘটনাস্থলে উপস্থিত হয়। হাসপাতালে আগুনের কোনও সুরক্ষা ছিল না।

Related posts

চিনি শিল্পের উন্নতিতে বাড়তি আখ ইথানল উৎপাদনে ব্যবহার করা হবে

E Zero Point

কমিউনিটি সার্ভিস সেন্টারের মাধ্যমে বিশ্লেষণের জন্য ভারতের প্রথম সৌর মহাকাশ মিশনের তথ্য পাওয়া যাবে

E Zero Point

যাত্রীবাহী এবং শহরতলীর ট্রেন পরিষেবা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাতিল থাকছেঃ রেলমন্ত্রক

E Zero Point

মতামত দিন