12/07/2026 : 12:41 PM
আমার দেশ

দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২১:


করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ধাক্কা লেগেছে ভারতে ৷ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে ৷ আর ভারতের এই পরিস্থিতি এবার উদ্বেগ প্রকাশ করা হল বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে ৷

ওই সংস্থার মহাসচিবের তরফে টুইটারের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ আর এর থেকে বোঝা যাচ্ছে ঠিক কী কী করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ৷ তাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন ৷

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস অন্য একটি টুইটে ভারতে করোনার সংক্রমণে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ৷ আর এই সংকটের সময়ের ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

আর এই নিয়ে করা তৃতীয় টুইটটিতেই মূলত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার যে পদক্ষেপ করছে, তার প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা ৷

Related posts

“পিএম সূর্যঘর”: এবার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

E Zero Point

বাজারে আসছে বিষক্রিয়াহীন, নমনীয় ও দীর্ঘস্থায়ী হ্যান্ড স্যানিটাইজার

E Zero Point

করোনায় প্রান গেল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলের

E Zero Point

মতামত দিন