28/08/2026 : 11:57 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যুদ্ধ বিরোধী দিবসের সভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, গোবরডাঙ্গা, ৯ অগাষ্ট, ২০২০:


আজ ৯ ই আগস্ট নাগাসাকি দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বিজ্ঞান চর্চা কেন্দ্রের আয়োজনে যুদ্ধবিরোধী দিবস পালিত হলো।বৃষ্টি বিলম্বিত এই সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানিতে উদ্বেগ প্রকাশ করেন এবং কথাবার্তার মাধ্যমে কূটনৈতিকভাবে সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য বিশ্বের রাষ্ট্রগুলির কাছে আবেদন জানান।বক্তাগন বর্তমান বিশ্বে বুভুক্ষা, ক্ষুধা, স্বাস্থ্যহীনতা, নিরক্ষরতা, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধকে জোরদার করার জন্য আহ্বান জানান।তারা ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধীর অহিংস নীতি এবং বর্তমান বিশ্বে হিংসার বাতাবরণে উল্লেখ করেন।সভায় প্রবীণ শিক্ষক নন্দলাল বসুর সংগীত অন্যমাত্রা আনে।আজকের এই যুদ্ধবিরোধী সভায় বক্তব্য রাখেন ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক পাল,বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডঃ সুনীল বিশ্বাস,গোবরডাঙা শাখার সম্পাদক অভিক দাস,সহ-সম্পাদক সত্যজিৎ সরকার,শিক্ষক সত্যজিৎ বিশ্বাস,পরিবেশ কর্মী অনিমেষ বসাক প্রমুখ।সভা থেকে শতাধিক মাস্ক বিলি করা হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১১ ই আগস্ট খাঁটুরা বাজারে মাস্ক বিতরণ এবং ওড়নার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।তাছাড়া ১৫ ই আগস্ট সংহতি দিবসে সাহাপুর মোড়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হবে।

Related posts

পর্যটকের দেখা নেই, চরম বিপাকে ব্যবসায়ীরাঃ শুনশান কালনার ১০৮ শিবমন্দির  চত্বরের

E Zero Point

মন্তেশ্বর ব্লকের ৮টি উপস্বাস্থ্য কেন্দ্রর উদ্বোধন

E Zero Point

শুভেন্দু চোর, মুকুল চোর, যত চোর ছিল আমাদের সব চোরগুলো পালিয়ে গেছেঃ তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

E Zero Point

মতামত দিন