27/08/2026 : 8:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

আসানসোলে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, আসানসোল, ২৪ অগাষ্ট, ২০২০:


পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রাহালেন মোড়ে সোমবার একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এদিন এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধনের পাশাপাশি এই যাত্রী প্রতীক্ষালয়ের পাশেই একটি ওয়াটার এটিএম ও একটি গাছের গোঁড়া বাঁধিয়ে সেখানে যাত্রীদের বসার সুব্যবস্থা ও সৌন্দর্যায়ন করা হয়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন আসানসোলের বিবি কলেজ মোড়, গির্জা মোড়, কুলটি, রানিগঞ্জ বিভিন্ন এলাকায় শীততাপনিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। মানুষের চাহিদা মেনে এবারে রাহালেন মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা করা হল। পুরসভার এই কাজে বেজায় খুশি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Related posts

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধারঃ রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা মেমারিতে

E Zero Point

প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে মঙ্গলকোটে একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন

E Zero Point

মতামত দিন