31/05/2026 : 9:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ২৭ অগস্ট ২০২০:


গত বুধবার রাতে অভিযান চালিয়ে খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত এক মাসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে উত্তাল হয়েছে খানাকুল। একাধিক জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বাড়িতে বুধবার রাতে বিশেষ অভিযান চালায় পুলিশ।


হুগলি জেলা পুলিশ সুপার তথাগত বসু সাংবাদিকদের জানান, খানাকুল থানা এলাকায় ৩-৪ ভাগে অভিযান চালানো হয়। খানাকুল এলাকায় আইন শৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষের ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এই সমস্ত ঘটনায় অভিযুক্ত পলাতক ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের কাছ থেকে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন পাওয়া গেছে। এছাড়া গোপন সূত্রে খবর পাওয়া যায় খানাকুলের একটি জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র মজুদ করা হচ্ছে। সেখান থেকে একটি লং আর্মস, ৫টি সিঙ্গেল সটার,৭২ টি তাজা বোমা উদ্ধার হয়। বুধবার সারারাত তল্লাশি চলছে। খানাকুলের দুর্গাপুর নামে একটি গ্রামের জায়গা থেকে অস্ত্র-গুলি পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের নামে অভিযোগ রয়েছে।


এছাড়াও আগামী দিন রাজনৈতিক উত্তপ্ত এলাকার খানাকুল কে শান্ত রাখতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে হয়েছে।
এই বিষয়ে পুলিশ সুপার তথাগত বসু জানান, দুটি ব্লক নিয়ে খানাকুল থানা অবস্থিত।
খানাকুল থানা কে চারটি ভাগে ভাগ করা হচ্ছে। পুরনো পুলিশ ফাঁড়ি গুলোকে পুনরায় নতুন করে সাজানো হচ্ছে। মোটরসাইকেল দেওয়া হয়েছে।
খানাকুলের প্রত্যেকটি এলাকায় পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে।
পুলিশ সুপার ছাড়াও বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সহ পাশাপাশি বেশ কয়েকটি থানার সি আই ,ওসিয়েরা ।
উত্তেজনা প্রবণ খানাকুলের গ্রেফতারের ঘটনার পরে এলাকার শান্তি ফিরে আসার আশায় স্থানীয় বাসিন্দারা।তবে প্রতিদিন সকাল,বিকালে ও রাতিরে পুলিশের টহল চলবে বলে জানা গেছে।

Related posts

প্রার্থনা, দোয়া ও আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজনের মাধ্যম দিয়ে বঙ্গ ধ্বনি যাত্রা বর্ধমানে

E Zero Point

যক্ষ্মা রোগীর পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

E Zero Point

গৃহবধূ বধূকে নির্যাতন ও গৃহ সংস্কারে বাধা অভিযোগ,শশুর বাড়ির লোকের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন