06/06/2026 : 8:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বরমেমারি

সাতগেছিয়ায় তৃণমূলের জনসভায় সুজাতা খাঁ মন্ডল ও সোহম চক্রবর্তী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৩০ ডিসেম্বর, ২০২০:


বাংলার একুশের ভোটকে পাখির চোখ করেছে রাজনৈতিক দলগুলি l
তৃণমূল শাসিত রাজ্যে গণতন্ত্র নেই বলে বারবার তোপ দেগেছেন বিজেপি নেতারা | শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকেই রাজনীতির হাওয়ার উত্তপ্ত গোটা বাংলায় | ২১-এর বিধানভার নির্বাচনের আগে, ইতিমধ্যে শাসক-বিরোধী তরজা তুঙ্গে | নির্বাচনী প্রচার ক্রমেই ডানা মেলতে শুরু করেছে |

বিজেপি যখন কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তরে ঝড় তুলছে, পিছিয়ে নেই তৃণমূলও | অমিত শাহ থেকে শুরু করে হাল আমলের শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় যেখানেই জনসভা করেছে তার পাল্টা জনসভা করে জনজোয়ারে ভাসিয়েছে তুলছে তৃণমূল কংগ্রেস |


এমনই একটি জনসভা হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের সাতগেছিয়া বাজার সংলগ্ন মাঠে |


কয়েকদিন আগে যেখানে মুকুল রায় সভা করে যান এই সাতগেছিয়াতেই। আজ সেখানে তৃণমূলের সোহম চক্রবর্তী থেকে শুরু করে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা খাঁ এর উপস্থিতি দারুণভাবে সাড়া ফেলেছে এলাকায় |

এই জনসভায় তৃণমূলের প্রত্যেক নেতার বক্তব্যে শোনা গেল, বাংলার প্রতি বঞ্চনা এবং কেন্দ্রের কৃষি বিল আইনের বিরোধিতা ও প্রত্যাহারের দাবি |


জনসভায় প্রধান বক্তা মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, রাজ্য তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী, সুজাতা খাঁ, জিলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, আরো অনেক বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের ব্যক্তিবর্গ।


ছবিঃ নূর আহামেদ

Related posts

মঙ্গলকোট থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম এবং এস.জি. জি. টি. স্বেচ্ছাসেবী সংস্থার মাস্ক প্রদান

E Zero Point

১৬ ডিসেম্বরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ

E Zero Point

বিজেপি কর্মী মৃত্যুর তদন্তে এডিজ সিআইডি 

E Zero Point

মতামত দিন