30/08/2026 : 12:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ডাকাতি করার আগেই, পুলিশের জালে পাঁচ ডাকাত

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের বড় সফলতা পেল। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে ভাতার থানায় যে একদল ডাকাত তারা ডাকাতি করার উদ্দেশ্যে জ্বর হয়েছে ভাতারের  নতুনগ্রামের একটি পরিত্যক্ত হোটেলের কাছে।
পুলিশ তড়িঘড়ি সেই জায়গায় হানা দেয় হাতেনাতে ধরা পড়ে ২ ব্যক্তি। তাদের নাম, ইন্তাজ শেখ ও কাউসার শেখ । এদের বাড়ি সমুদ্রগড় এলাকার ডাঙ্গাপাড়া। তাদের কাছ থেকে রড, রসা, দুটো ভোজালি, উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা তারও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজ ওই দুই ব্যক্তি কে বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হচ্ছে।

Related posts

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আনন্দের বাতাবরণ মেমারিতে

E Zero Point

ব‍র্ধমানে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির

E Zero Point

অজয় নদ থেকে মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন