30/08/2026 : 12:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মন্দিরে বীভৎস্য অগ্নিকান্ড মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৫ সেপ্টেম্বর ২০২০:


মেমারি ৪ নম্বর ওয়ার্ডের জিটি রোডের ধারে এল.আই.সি অফিসের সামনে মাকালী, গ্রহরাজ বাবা ও হনুমান মন্দিরে আগুন লেগে যায় আজ রাত ৩ টের সময়।

শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা অনীক শাহা জানান মন্দির স্থিত মূর্তি ৩টিতে আগুন জ্বলতে দেখা যায়। সেই সময় মেমারি থানার পুলিশ অফিসার জয়দেব দে জিটি রোড দিয়ে ডিউটি করে ফিরছিলেন এবং ঘটনাটি দেখার পর সঙ্গে সঙ্গে মেমারি দমকল বিভাগ ও বিদ্যুৎ দপ্তরে খবর পাঠান। দমকল বাহিনী আসার পর প্রায় ১ ঘন্টা লেগেছে অগ্নি নিয়ন্ত্রণ করতে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকান্ড ঘটেছে।

আজ সকালে মন্দিরের কর্মীরা মন্দির সাফ করেন। মাকালী, গ্রহরাজ বাবা ও হনুমান মূর্তির কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মেমারি ৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল সরকার অগ্নিনির্বাপনের জন্য মেমারি থানা, দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন পরিস্থিতিকে শীঘ্রতার সাথে নিয়ন্ত্রণ করার জন্য।

 

 

Related posts

সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন গলসি পঞ্চায়েতে

E Zero Point

বর্ধমানে বিজেপি নেতা খোকন সেনকে আটক করলো পুলিশ

E Zero Point

আম গবেষণা কেন্দ্র পরিদর্শনে জে পি নাড্ডা

E Zero Point

মতামত দিন