27/02/2026 : 8:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসে রদবদলঃ মেমারি শহর কমিটির সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ১৫ সেপ্টেম্বর, ২০২০:


২০২১ রাজ‍্যের বিধানসভা নির্বাচন। সমস্ত দল তার ঘুঁটি সাজিয়ে প্রস্তুতি নিচ্ছে। বর্তমান শাসক দল তৃণমূল দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে সমস্ত জেলায় সাংগঠনিক পদে রদবদল ঘটাচ্ছে । গোষ্ঠী দ্বন্দ্বকে প্রাধান্য না দিয়ে দলীয় সংগঠন প্রসারের কর্ম, নতুন ও পুরাতনের মেলবন্ধন ঘটিয়ে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হচ্ছে ।

গতকাল পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন ব্লক স্তরে তৃণমূল কংগ্ৰেস ও তৃণমূল যুব কংগ্ৰেসের দায়িত্বভার দেওয়া হচ্ছে । জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমানে এক সাংবাদিক বৈঠক করে সেই নেতৃত্বের তালিকা প্রকাশ করেছেন ।

নতুন কমিটি অনুসারে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতাজ সংঘমিত্রা এ সভাপতি স্বপন দেবনাথ হলেন। মেমারি পৌরসভার বর্তমান প্রশাসক স্বপন বিষয়ী এবং প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মন্ডলকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মন্ডলীর পদে স্থান দেওয়া হয়েছে।

দক্ষ সংগঠক ও সকলের মাস্টারমশাই বলে পরিচিত মধুসূদন ভট্টাচার্যকে পুনরায় মেমারি ১ ব্লক সভাপতি হিসাবে দায়িত্বভার দেওয়া হয়েছে।

অন্যদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হলেন মেমারি শহরের তৃণমূলের জন্মলগ্নের দক্ষ কর্মী তথা নেতা অচিন্ত‍্য চ‍্যাটার্জী এবং সহ সভাপতি হলেন যুব নেতা আশিষ ঘোষদস্তিদার।

পূর্ব বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদারের নাম পূর্বেই ঘোষণা করা হয়েছিল। এখন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে স্থান দেওয়া হয় কর্মঠ যুব নেতা নিত‍্যানন্দ ব‍্যানার্জীকে।

মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলে সৌরভ সাঁতরা, মেমারি-১ ব্লকের জিতেন্দ্র সিং ও সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জী নাম তালিকাভুক্ত করা হয়।

 

Related posts

বেপোরোয়াভাবে বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার ৮

E Zero Point

মহিলা তৃণমূল কংগ্রেসের সভা

E Zero Point

এনআইএর বেড়াজালে কি ছত্রধর মাহাতোর রাজনৈতিক জীবন? 

E Zero Point

মতামত দিন