27/08/2026 : 5:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ডাম্পারের পিছনে বাসের ধাক্কা, আহত প্রায় ১৬ বাসযাত্রী

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ১৯ সেপ্টেম্বর ২০২৫, মেমারি


শুক্রবার দুপুর ৩ টে ৪৫ মিনিট নাগাদ সাতগেছিয়া-মেমারি রোডে গন্তার চন্ডীতলার কাছে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে। বাসের সামনে কেবিন ক্ষতিগ্রস্ত হয়। জানা যায় বাসটি কালনা থেকে মেমারির দিকে যাচ্ছিলো। সূত্র মারফৎ জানা যায় আহত হয় প্রায় ১৬ জন বাসযাত্রী। স্থানীয়রা উদ্ধার করে আহত যাত্রীদের মেমারি গ্রামীন হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় মেমারি থানাকে। ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় মেমারি থানার পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা করেন। দুজন বাস যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান হাসপাতালে রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

Related posts

বিনামূল্যে কমিউনিটি কিচেন শক্তিগড়ে

E Zero Point

রিপোর্ট পজিটিভ আসায় ফাঁকা করা হল হাসপাতালের ওয়ার্ড

E Zero Point

বর্ধমানের উল্লাস মোড়ে পথ দুর্ঘটনায় আহত একটি পরিবার

E Zero Point

মতামত দিন