30/08/2026 : 7:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

গ্যাসের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ভাতারের এক যুবক, এলাকায় শোকের ছায়া

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৭ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর ফায়ার ব্রিগেড মোড়ের কাছে গত ১৫ তারিখে (ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১ মোটরসাইকেল চালক) এক যুবককে ধাক্কা মারে গ্যাসের লরিতে। ওই যুবক রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। লরির ধাক্কায় ওই যুবক পড়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে তাকে তড়িঘড়ি ভাতার হসপিটাল নিয়ে যান অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়। গতকাল রাত্রে সে মারা যান। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ ভাতারের কাঁটার গ্রামে আসে। মৃতদেহ আসতেই এলাকায় শোকের ছায়া।

ওই যুবকের নাম কপিল দেব ঘোষ বয়স ৩২ বছর। তার বাড়িতে পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে।
তার স্ত্রী রূপসী ঘোষ জানান আমার সব হারিয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে, ছেলে বড় হয়ে বাবার কথা জানতে চাইলে কি বলব তাকে। আমার ছেলের যা যাবার তা গেল।

Related posts

তিন বছর পর খুলছে ওয়েলিংটন জুটমিল,খুশি শ্রমিকরা

E Zero Point

জমি বিবাদের জেরে জখম ২ ব্যাক্তি নাদন ঘাটে

E Zero Point

পরশপাথরের ভালোবাসার ব্যগ

E Zero Point

মতামত দিন