03/08/2026 : 10:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

হাসপাতালে বিষধর গোখরো সাপ

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, পূর্বস্থলী, ১৯ সেপ্টেম্বর, ২০২০:


আজ পূর্বস্থলী ব্লক হাসপাতাল থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়। এর পরই উদ্ধার হওয়া সাপকে বন দফতরের হাতে তুলে দিল পূর্বস্থলী ব্লক হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বস্থলী ব্লক হাসপাতালের বিএমওএইচ প্রশান্ত সরকার জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং কোভিড স্যাম্পলিং টেস্টের ঘরের পাশে ভেষজ উদ্যানের পাশ থেকে গতকাল সন্ধের পর থেকেই একটি শব্দ আসছিল। সেই সময় টর্চ নিয়ে দেখতে দেখা যায় বিষধর ওই সাপটিকে। এর পরই বন দফতরকে খবর দেওয়া হলে আজ সকালে বনদপ্তরের আধিকারিকরা এসে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী ব্লক হাসপাতালে আসা রোগীদের মধ্যে।

Related posts

মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে

E Zero Point

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধিদল

E Zero Point

সিমলাগড়ের দলবদল আনবে কি একুশের প্রত্যাবর্তন?

E Zero Point

মতামত দিন