30/04/2026 : 3:23 PM
আমার বাংলা

মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ জুলাই ২০২২:


অবশেষে মন্ত্রিসভা থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে সব দফতর থেকে অপসারিত করা হয়েছে। বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হল, শিল্প ও বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পরিষদীয় দফতর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হলো।

জানা যায় পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের পর আপাতত তাঁর তিনটি দফতর সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হল নবান্নের তরফে।

মনে করা হচ্ছে এরপর দলের শৃঙ্খলা কমিটির সদস্য ও মহাসচিবের পথ থেকে বহিস্কৃত করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

Related posts

ভাগীরথী নদী ভাঙনের মুখে কিশোরীগঞ্জ

E Zero Point

‘তেজস্বিনী’ – মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণঃ বিনামূল্যে নাম নথিভুক্ত করুন

E Zero Point

পূর্ব বর্ধমান সহ কিছু জেলায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল

E Zero Point

মতামত দিন