02/08/2026 : 8:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আফরিন আবৃত্তি আলি, ২ অগাষ্ট ২০২৬ :


মেমারি চেকপোস্ট সংলগ্ন মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের প্রাঙ্গণে রবিবার সকাল আয়োজিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কলকাতার পিয়ারলেস হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।

মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের সম্পাদক হিল্লোল দাস জানান, এ বছরের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মূলত কার্ডিওলজি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ প্রদান করেন। এছাড়াও ​ব্লাড প্রেসার ও ব্লাড সুগার পরীক্ষা, ​ইসিজি, ​পালমোনারি ফাংশন টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

​শিবিরে ১০০-রও বেশি রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে বলে জানা যায়। উদ্যোক্তারা জানান চিকিৎসকদের পরামর্শের পর যদি কোনো রোগীর ভবিষ্যতে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে পিয়ারলেস হাসপাতালের মাধ্যমে কলকাতায় বিনামূল্যে বা সাশ্রয়ী চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের সভাপতি জয়ন্ত সাহা জানান, কেবল দুর্গাপুজো উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতি বছর এই ধরনের সামাজিক সুরক্ষা ও চিকিৎসাসংক্রান্ত নানা কর্মসূচির আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Related posts

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

E Zero Point

মেমারিতে পথদুর্ঘটনায় মৃত গৃহবধূ

E Zero Point

২০২৫ নাগাদ কলকাতা বিমান বন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা

E Zero Point

মতামত দিন