14/09/2026 : 1:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে অবৈধভাবে গৃহপালিত পশু পাচার, ধৃত ৩

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, আনোয়ার আলি আনসারী, ৩০ জুলাই, ২০২৬ঃ


অবৈধভাবে গৃহপালিত পশু  পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। সূত্রমারফৎ জানা যায় বুধবার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ৪ টি মহিষ ও ২ টি গরু সহ ৩ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধৃতদের নাম গিয়াসুদ্দিন মল্লিক, দেবু ক্ষেত্রপাল ও সেখ রহমান। বৃহস্পতিবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক পুলিশি তদন্তের স্বার্থে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যদিও ধৃতদের মধ্যে একজন জানান গরু ও মহিষগুলি পোষার জন্য বাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং তাদের কাছে কোন বৈধ কাগজ ছিল না।

Related posts

সুপ্রিম কোর্টের আইনজীবির বাড়িতে মহা নবমীর বিশেষ পূজা

ezeropoint +91 7797331771

তৃণমূলের উদ্যোগে পালিত হলো রামনবমী

ezeropoint +91 7797331771

নন্দাই ব্রিজে ট্রাক ফেঁসে দুর্ভোগ

ezeropoint +91 7797331771

মতামত দিন