30/07/2026 : 9:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে চোলাই মদের আসর বন্ধ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি আনসারী, মেমারি, ৩০ জুলাই ২০২৬ঃ


অবৈধভাবে চোলাই মদ বিক্রি ও প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগপত্রে জানানো হয়েছে, মেমারি থানার অন্তর্গত দলুইবাজার অঞ্চলের ভাঁড়পোতায় এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ বিক্রি ও মদ্যপান চলছে। এর জেরে এলাকায় প্রতিদিন মদ্যপ অবস্থায় অশান্তি, গালিগালাজ ও অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মদ্যপদের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বাসিন্দাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট স্থানের অদূরেই একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। দিনের বেলায় বিদ্যালয়ের সামনে মদ্যপদের আনাগোনা থাকায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তায় যান চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। তাই অবৈধ চোলাই মদের কারবার অবিলম্বে বন্ধ করা, দোষীদের বিরুদ্ধে আইনঅনুসারে ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিয়মিত পুলিশি নজরদারির দাবি জানিয়ে তাঁরা লিখিত আবেদন জমা দিয়েছেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে একই আবেদন মেমারি থানার অন্তর্গত পালসিট ফাঁড়ি ও মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহর কাছে লিখিত অভিযোগ জমা দেবেন গ্রামবাসীরা। এখন দেখার, পুলিশ প্রশাসন এই অবৈধ মদের আসর ও বেআইনি কারবারের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন।

Related posts

৩২তম ট্রাফিক সপ্তাহের উদ্বোধন বর্ধমান শহরে

E Zero Point

আসানসোল ও খড়গপুরে শুরু হতে চলেছে ইন্ডিয়া ট্যুর এন্ড ট্যুরিজম প্রদর্শন

E Zero Point

টাকা দাও – না হলে জেলে যাও

E Zero Point

মতামত দিন