30/07/2026 : 8:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মন্তেশ্বর বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য মন্ত্রীদের দরবারে বিধয়াক সৈকত পাঁজা

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি আনসারী, মন্তেশ্বর, ৩০ জুলাই ২০২৬ঃ


মন্তেশ্বর বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য মন্ত্রীদের দরবারে বিধয়াক সৈকত পাঁজা। মন্তেশ্বরে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব ও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ণ এবং সাতগেছিয়া বাজারে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের জন্য স্মারকলিপি দিলেন।

একটি মানুষের জীবনে শরীরচর্চা, খেলাধূলো ও স্বাস্থ অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আর সেই লক্ষ্যে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা এগিয়ে চলেছেন। বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুসারে ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর বিধানসভায় একটি আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেওয়া হয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁয়ের কাছে। বৃহস্পতিবার মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত স্মারকলিপি জমা দিলেন বিধায়ক সৈকত পাঁজা। স্বাভাবিকভাবেই মন্তেশ্বরের যুবসমাজের ক্রীড়া প্রতিভা বিকাশ, নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে বিধায়ক মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও এদিন নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি মতো মন্তেশ্বর হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রী ডঃ শ্বারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক সৈকত পাঁজা ও বিজেপি-এর পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতিঅভিজিৎ তা এ-সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। বিধায়ক সৈকত পাঁজা জানান, আশা করি, মন্ত্রীর সদর্থক উদ্যোগে মন্তেশ্বর হাসপাতালের উন্নয়ন আরও দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকার সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা লাভ করবেন।

মন্তেশ্বর বিধানসভার মেমারি–২ ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজারে একটি আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণের জন্য বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা ও বিজেপি-এর পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতিঅভিজিৎ তা। আধুনিক মানের বাসস্ট্যান্ড নির্মাণ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন মন্ত্রীর কাছে। বিজেপি-এর পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন আশা করি, মন্ত্রীর আন্তরিক উদ্যোগে সাতগেছিয়া বাজারে দ্রুত একটি আধুনিক বাসস্ট্যান্ড নির্মিত হবে, যা এলাকার সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, কর্মজীবী মানুষ ও নিত্য যাত্রীদের যাতায়াতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

Related posts

মানসিক অবসাদে আত্মহত্যাঃ দেবীপুরে রেল লাইনের ধারে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় এক ব্যক্তিকে

E Zero Point

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

E Zero Point

গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধারঃ খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

E Zero Point

মতামত দিন