07/09/2026 : 3:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজেপি বিধায়কের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কুসুমগ্রামে

জিরো পয়েন্ট নিউজ, মন্তেশ্বর, কমল বড়া, ২২ জুলাই ২০২৬ঃ


মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরের কুসুমগ্রাম ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে। স্নেহা ফাউন্ডেশন ও কার্ভা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখানে দুই সংস্থার পক্ষ থেকে খুব যত্ন সহকারে প্রায় ৩০০ জন মহিলা পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন।

এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে অভূতপূর্ব সাধারণ মানুষের সাড়া মিলেছে এমনটি জানালেন উদ্যোগক্তারা। উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার দু’নম্বর মন্ডল সভাপতি দিলীপ দাস। এক নম্বর মন্ডল সভাপতি মঙ্গলময় মুখার্জি ,রাজীব সিনহা রাজ্য কমিটির সদস্য, রাহুল সিঙ্গেল দিল্লির একজন শিল্পপতি। সহ আরো অনেক নেতা-নেত্রী।

Related posts

অনুব্রত মণ্ডলের নির্দেশে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

ব্যস্ত জীবনের মানসিক ক্লান্তি দূর করুন- মেমারির আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রে

ezeropoint +91 7797331771

গুসকরায় ‘দুয়ারে সরকার’

ezeropoint +91 7797331771

মতামত দিন