08/09/2026 : 5:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আইনি সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো বিজুরে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২২ জুলাই ২০২৬ঃ


প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে বেগুনিয়া আদর্শ শিক্ষা মিশন স্কুল প্রাঙ্গণে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার বৈকালে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব বর্ধমানে তত্ত্বাবধানে ও সমাজ কল্যাণ বিভাগ জেলা শাসকের কার্যালয় পরিচালনা এবং নেয়ার হেলথঅ্যান্ড এডুকেশনের ব্যবস্থাপনা এই কর্মশালা অনুষ্ঠিত হলো। মূলত চারটি বিষয়ের উপর আলোকপাত করা হয় ।

বাল্য বিবাহ প্রতিরোধ, প্রবীণ নাগরিক মানুষের অধিকার ও সুরক্ষা, তপশিলি জাতি উপজাতি মানুষদের অধিকার ও সুরক্ষা এবং সার্ভার ক্রাইম ওপর বিশেষ কর্মশালা এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবগত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পূর্ব বর্ধমানের সচিব তথা বিচারক অত্রি চন্দ্র, নিহার হেলথ এন্ড এডুকেশন সচিব মাহমুদ হাসান সহ অন্যান্য আধিকারিক গন।

Related posts

মঙ্গলকোটে মোদিজীর জন্মদিন পালনঃ পবনপুত্র এর লাড্ডু গ্রহণ

ezeropoint +91 7797331771

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দহন মেমারিতে

ezeropoint +91 7797331771

পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের তীব্র বিক্ষোভ

ezeropoint +91 7797331771

মতামত দিন