22/07/2026 : 6:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানা ঘেরাও করেন বিজেপি নেতা কর্মীরা

স্টাফ রিপোর্টারঃ বর্ধমান শহরের তথা রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল এবং সহযোগিতা করছে পুলিশের এক অংশ এই অভিযোগে আজ সকালে মেমারি থানা ঘেরাও করেন বিজেপি নেতা কর্মীরা ।

মেমারি বিধানসভার ভারতীয় জনতা পার্টীর কনভেনার চন্দ্রশেখর সাউ জানান যে, সম্প্রতি বর্ধমানের ঘটনায় সাতজন বিজেপি সমর্থক আহত হয়েছেন। সেখানে পুলিশ তৃণমূল কর্মী সমর্থকদের মতো আচরণ করছে । শাসকদলের পক্ষ থেকে যেভাবে বিজেপি নেতা ও কর্মী সমর্থকদের উপর আক্রমণ করা হচ্ছে  অবিলম্বে বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

আজ মেমারি থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অসিত চৌধুরী, সন্তোষ রায়, মেমারি শহর সভাপতি মানসকুমার মন্ডল, ২৫-জেডপি র সভাপতি গৌতম বল, ১৭-জেডপি র সভাপতি উত্তম ভূমিত, ২৬-জেডপি র সভাপতি অরুণ ঢালি, ৩০-জেডপি র সভাপতি সাগ্নিক শিকদার, বিজেপি নেত্রী কেকা সরকার, স্মৃতিকণা বসু ও অজস্র বিজেপি সমর্থক ও কর্মীবৃন্দ।

 

Related posts

বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের নেতাজী জয়ন্তী

E Zero Point

মেমারি পৌরসভার পক্ষ থেকে মাস্ক বন্ধন ও রাখীবন্ধন উৎসব

E Zero Point

শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষকদের শিক্ষা রত্ন পুরস্কার

E Zero Point

মতামত দিন