26/08/2026 : 2:19 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ২২ জানুয়ারি ২০২৫ :


একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে আর ততই দৈন্য দশা দেখা যাচ্ছে বিরোধীদের। পূর্ব বর্ধমানের জামালপুরে এর আগে যত গুলি সমবায় নির্বাচন হয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে শিয়ালি সমবায় সমিতির ৪৩ টি আসনে, গুড়েঘর মাধবপুর সমবায় সমিতির ৪০ টি আসনে ও মহিষগড়িয়া সমবায়ের ৯ টি আসনে নির্বাচন হয়। সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন দল প্রার্থীই দিতে পারে নি।

নির্বাচন কে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল। কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের দুই সদস্যা শোভা দে ও কল্পনা সাঁতরা, অঞ্চল সভাপতিরা তপন দে, আলাউদ্দিন শেখ, শেখ মনতাজ সহ অন্যান্যরা।

মেহেমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তাতে বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। নাহলে সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারে না? মানুষ নিজের চোখে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখছেন তাই অন্য কোনো দলের ঠাই নাই। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন এর আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবারও তার ব্যতিক্রম হয় নি। আসলে বিরোধীদের রাজনীতি করার আর কোনো জায়গাই নাই।

কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক বলেন সমবায় নির্বাচনের ফলই বলে দিচ্ছে আগামীতে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না।

Related posts

বর্ধমানে কে.বি.এস. কিং ৭০০ মাস্ক প্রদান করলেন পরিযায়ী শ্রমিকদের জন্য

E Zero Point

রেশনের চাল আটক মঙ্গলকোটে

E Zero Point

স্মরণ সভা থেকেই এস আই আর নিয়ে সুর চড়ালেন ব্লক সভাপতি

E Zero Point

মতামত দিন