29/08/2026 : 8:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গভাতার

ভাতারের নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২০ সেপ্টেম্বর, ২০২০:


সারা রাজ্যের পাশাপাশি আজ ভাতারের নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি শুরু হয় মুরাদপুর দলীয় কার্যালয় থেকে গোটা বাজার ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এই মিছিলটি শেষ হয়। কয়েক শো তৃণমূল কর্মী সমর্থন আজকের এই মিছিলে পা মেলান। মিছিলে নেতৃত্ব দেন ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জুলফিকার আলী ও তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা প্রদ্যুৎ পাল সহ আরো অন্যান্য নেতৃত্ব।

ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জুলফিকার আলী জানান ,কেন্দ্র সরকার সবসময়ই রাজ্যের মানুষদেরকে নিয়ে খেলা করছে। পাশাপাশি রাজনীতির সঙ্গে ধর্মনীতি ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে দিশেহারা করে দিচ্ছে।তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল।

Related posts

সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকা স্যানিটাউজড করা হলো

E Zero Point

ভাতারের ওরগ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

E Zero Point

গীত সংগীত শিক্ষায়তনের উদ্যোগে বসন্ত উৎসব

E Zero Point

মতামত দিন