23/07/2026 : 8:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকা স্যানিটাউজড করা হলো

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী, ১২ অগস্ট ২০২০:


গতকাল রাতে করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্তমানে তিনি এখন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। মহামারী করোনাভাইরাসের প্রকোপের প্রথমদিন থেকে সকল জেলাবাসীকে সচেতন করে চলেছেন নিজে মাঠে নেমে। আর এখন তিনি করোনা আক্রান্ত।


সকলের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন তিনি। যেকোনো মানুষের যেকোনো সমস্যা সমাধানে মানুষের পাশে সবসময় থাকতেন তিনি।
তাই আজ তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকৎসাধীন থাকলেও থেমে নেই তার সমর্থক কর্মীদের সচেতন মূলক কাজ। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকা গুলিকে এবং কোয়ারেন্টাইন সেন্টার গুলি যে যে বাড়িতে করোনা পজিটিভ ধরা পড়েছে সেই সমস্ত বাড়িতে এবং বৃদ্ধাশ্রম ও আশেপাশের সমস্ত জায়গা গুলি কে স্যানিটাইজার স্প্রে করার মাধ্যমে জীবাণুমুক্ত করা হলো।

Related posts

আজ পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত ২৯০, শুধু বর্ধমান শহরে ১০৯ জন

E Zero Point

সামাজিক সচেতনতা প্রচারে মেমারি থানা

E Zero Point

কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ কালনায়

E Zero Point

মতামত দিন