30/08/2026 : 4:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিনোদন ও ফুডপার্কের উদ্বোধন পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১ জানুয়ারি ২০২১: 


পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের গঙ্গানন্দপুরে বিনোদন ও ফুডপার্কের উদ্বোধন হল আজ। এদিন মন্ত্রী স্বপন দেবনাথের অনাথাশ্রমের শিশু বিপিন রাজা ও মন্ত্রীর নীজের নাতি শঙ্খদীপ দেবনাথের হাত দিয়ে এই বিনোদন পার্কের উদ্বোধন করান তিনি। মন্ত্রী নিজের উদ্যোগে ওই এলাকার বেশ কয়েকজন চাষির জমির পাশে গড়ে ওঠা বিনোদন ও ফুডপার্কের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এনাউর রহমান, জেলা সভাধিপতি শম্পা ধারা, তৃণমূল নেতা বাকবুল ইসলাম সহ বিশিষ্ট নেতৃবৃন্দরা।

এদিন স্বপনবাবু তিনি জানান নিরিবিলি জায়গায় তাজা সবজি, বিলের তাজা মাছ কিনে বনভোজন করতে পারবেন পর্যটকরা, পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য পার্ক এরও ব্যবস্থা করা হয়েছে। মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে নিরিবিলিতে উপযুক্ত সময় কাটানোর জন্যই এই ব্যবস্থা। এতে যেমন এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি পর্যটন মানচিত্র স্থান পাবে জায়গাটি।

Related posts

ফল ঘোষণার আগেই, তৃণমূল-বিজেপি সংঘর্ষ পূর্ব বর্ধমানে

E Zero Point

মুর্শিদাবাদের গঙ্গার ওপাড় পিরোজপুর ও বাজিতপুরবাসীদের দুরবস্থা

E Zero Point

পূর্বস্থলীর পাখিরালয়ে পর্যটকের আনাগোনা

E Zero Point

মতামত দিন