30/08/2026 : 1:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিউ ইয়ার পিকনিকঃ স্বেচ্ছাসেবক রেখে নজরদারী দামোদরের চরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১ জানুয়ারি ২০২১:


মানুষের মধ্যে দেখা যাচ্ছে কোভিড নিয়ে সচেতনতার অভাব সর্বত্র। ১লা জানুয়ারী অনেকেই মহামারীর কথা ভুলে চড়ুইভাতিতে মজেছেন দামোদরের চরে, শারীরিক দূরত্ব তো দুরে থাক মাস্ক অবধি নেই কারুর মুখে।

যদিও থার্মোকল রোধে কাজে এসেছে বিগত ৩বছরের প্রচার , ১০০০ এর উপর মানুষের মধ্যে দেখা গেল মাত্র ৬০জন থার্মোকলের পাতা ব্যবহার করছেন, তাদের থেকে থার্মোকলের পাতা নিয়ে দেওয়া হল শালপাতা, আর বাকি সবার জন্য বিলি করা হল মাস্ক, কোভিড সচেতনতা মূলক ইকো গ্রীটিংক্স সাথে স্যানেটাইজার।

শুধু বিলি না ব্যবহারের উপর জোর দেওয়া হয় এদিন পল্লিমঙ্গল সমিতির তরফে, রীতিমত স্বেচ্ছাসেবক রেখে নজরদারী চালানো হয় দামোদরের চরে, বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিকে আসেন এখানে, গোষ্ঠী সংক্রমণ এড়াতে প্রতিটি পিকনিক পার্টিকে দড়ি দিয়ে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয় যাতে সকলের সাথে মেলামেশায় রাশ টানা যায়; যদিও মানুষের সংখ্যার চাপে ১সময় তা আর বজায় রাখা যায়নি !

Related posts

চোরাই ট্র্যাক্টর পাচারের পরিকল্পনা ভেস্তে দিল মেমারি থানা

E Zero Point

মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে

E Zero Point

পথ দুর্ঘটনায় আহত বালিকা বধূ আদ্রিজা

E Zero Point

মতামত দিন